দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার রাজকীয় বিয়েতে নানা লোকের পরামর্শ এড়িয়ে অভিনেত্রী নিজের সহজাত প্রবৃত্তি বা মনের ভাবনার কথা শুনেছিলেন| সামাজিক মাধ্যমে অন্য তারকাদের বিয়ের ট্রেন্ডের স্রোতে গা না ভাসিয়ে তারা দুজনেই চেয়েছিলেন বিয়েটি যেন তাদের আসল ব্যক্তিত্বকে প্রতিফলিত করে| রাশমিকা ও বিজয়ের বিবাহ অনুষ্ঠান-ব্যবস্থাপক (ওয়েডিং প্ল্যানার) প্রিয়া মগান্তির সাম্প্রতিক সাক্ষাৎকারে এমন কথাই জানান| তিনি বলেন, বিয়ের সাজের ক্ষেত্রে রাশমিকা মান্দানা মূলত নিজের মনের কথাই শুনেছেন| রাশমিকা ও বিজয়ের বিয়ের সাজ এবং আড়¤^র মুগ্ধ করেছিল তাদের ভক্ত-অনুরাগীদের| ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করেন এ তারকা জুটি| বিয়ের পর থেকেই তাদের বিয়ের নানা খুঁটিনাটি নিয়ে ভক্তদের মধ্যে বেশ আলোচনা হয়| বিশেষ করে তাদের পোশাক, গহনা এবং রীতিনীতি নিয়ে অনেকেরই আগ্রহ ছিল| বিয়ের সাজসজ্জার নেপথ্যে ছিল রাশমিকা মান্দানারই বড় অবদান| এ প্রসঙ্গে তাদের ওয়েডিং প্ল্যানার প্রিয়া মগান্তি বলেন, রাশমিকা নাকি নিজের মঙ্গলসূত্র নিজেই ডিজাইন করেছিলেন| তিনি বলেন, এর থেকে রাশমিকার নিজ¯^ পছন্দ এবং আলাদা রুচির পরিচয় পাওয়া যায়| প্রিয়া মগান্তি বলেন, রাশমিকা ও বিজয় শুরু থেকেই নাকি ঠিক করেছিলেন যে, তাদের বিয়ে যেন অন্য তারকাদের মতো একই স্রোত গা না ভাসায়| কোনো রকম ট্রেন্ডের স্রোতে গা ভাসাতে চাননি তারা| পোশাক থেকে গযহনা- সব কিছুতেই তারা নিজেদের পছন্দকে গুরুত্ব দিয়েছেন| সামাজিক মাধ্যমে কী জনপ্রিয় সেটা নয়, বরং যেটা তাদের ভালো লাগে, সেটাই বেছে নিয়েছেন তারা| সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে রাশমিকার বিয়ের শাড়ি নিয়েও গুঞ্জন ওঠে| সাধারণত তারকা কনেদের লাল, আইভরি বা প্যাস্টেল রঙের শাড়ি পরতে দেখা যায়| কিন্তু রাশমিকা কমলা রঙের শাড়ি পরতে চেয়েছিলেন| প্রিয়া বলেন, অনেক পোশাকশিল্পীই তাকে অন্য রঙ পরার পরামর্শ দিয়েছিলেন| কারণ কমলা রঙকে কনের জন্য খুব একটা প্রচলিত মনে করা হয় না| তখন প্রিয়াও রাশমিকাকে নিজের মনের কথাই শুনতে বলেছিলেন| তিনি বলেন, তুমি যদি কমলা রঙ পরতে চাও, তাহলে সেটাই পরো| অন্য কেউ বলছে বলে লাল বা সাদা পরার দরকার নেই|
শিরোনাম
এক হালি তালশাঁসের দাম ৩০ টাকা
নওগাঁয় নিরাপদ আম উৎপাদন ও বাজারজাতকরণে প্রশিক্ষণ
রামিশাসহ দেশে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন
শিবগঞ্জে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার
তরুণ প্রজন্মকে দেশের উন্নয়নে সম্পৃক্ত করতে হবে : শিবগঞ্জে বিএনপির মতবিনিময় সভায় ড. সাইমুম
কঠোর অবস্থানে শাহরুখের ‘কিং’ সিনেমার নির্মাতা
যেসব বিষয়ে অন্যের পরামর্শ গ্রহণ করেন না রাশমিকা
রাফসানের সাথে বিয়ে নিয়ে মুখ খুললেন জেফার
গৃহশিক্ষিকাকে হত্যা : দায় স্বীকার করে আদালতে সুমির জবানবন্দি, গ্রেপ্তার ৪
নাচোলে আইনশৃঙ্খলা কমিটির সভা
সর্বশেষ খবর
এক হালি তালশাঁসের দাম ৩০ টাকা
May 22, 2026
নওগাঁয় নিরাপদ আম উৎপাদন ও বাজারজাতকরণে প্রশিক্ষণ
May 22, 2026
শিবগঞ্জে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার
May 22, 2026